শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে কিশোর গ্যাং সহ ছিনতাইচক্রের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | ১২:২৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে কিশোর গ্যাং সহ ছিনতাইচক্রের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মোগড়াপাড়ার বন্দেরার চক ও পৌরসভার ইছাপাড়া এলাকায় সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃতরা হলো- সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার সিরাজ উদ্দিন মোল্লার ছেলে ইসমাইল (১৭), একই এলাকার রমজান প্রধানের ছেলে ইমন (১৮), সাখাওয়াত মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮), মৃত নাছির মোল্লার ছেলে অপু (১৯), ডন মিয়া গাজীর ছেলে শাওন (১৮) ও চিলারবাগ গ্রামের আঃ বাতেন গাজীর ছেলে মোঃ রুবেল (২০)

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশের বিভিন্ন ব্যক্তি ও গাড়ী থেকে ছিনতাই করে আসছিল একটি চক্র। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মোগড়াপাড়ার বন্দেরা চকে ও সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিত ভাবে অনেক অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন