নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড ও মহাসড়কে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে সোনারগাঁ ইউএনও আতিকুল ইসলাম।
সোনারগাঁ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউ এন ও আতিকুল ইসলামের লকডাউন বাস্তবায়নে 28 শে জুন সোমবার দুপুর 2:30 মিনিটে থানা রোড ও মহাসড়ককে জরুরী সেবা ব্যতীত পরিবহনগুলোর জবাবদিহিতার আওতায় আনেন, তার সাথে যারা অযথায় ঘুরাঘুরি, চায়ের দোকান ও পানের দোকানে আড্ডায় লিপ্ত, প্রয়োজন ছাড়া দোকানপাট ও ঘুরাঘুরিতে ব্যস্ত তাদের মাক্স পোড়ানো ও ঘরে অবস্থানের বাধ্য করেন।
জরুরী সেবা ও ঔষধ সহ মুদি দোকান ব্যতীত অন্যান্য অপ্রয়োজনীয় দোকানপাট, রিক্সা ভ্যান ও অন্যান্য পরিবহন না থাকার আহ্বান জানান।
এভাবে মোগরাপাড়া চৌরাস্তা বিভিন্ন স্পটে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ইউএনও আতিকুল ইসলাম।