সিদ্ধিরগঞ্জ ৭ বছরের শিশু অপহরনকৃত মাদ্রাসার ছাত্র ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার রসুলবাগ মৃত হাজী সিদ্দিকুর রহমানের এর ছেলে ইসমাইল সিদ্দিক (০৯) রসুলবাগ মাদ্রাসায় আমপাড়া বিভাগে পড়ালেখা করিতেছে। গত ২৫ জুন সন্ধ্যা ৭ঘটিকায় সময় উক্ত ইসমাইল সিদ্দিক (০৯) সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ আদর্শনগর বাদীর বাসার সামনে ফাঁকা জায়গায় ফুটবল খেলারত অবস্থায় উক্ত অপহরণকারী আসামী তাজিম @ হৃদয় (২২), পিতা- মোঃ মিলন হোসেন, মাতা- রিনা বেগম , স্থায়ী : গ্রাম- বড়কান্দা, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, বর্তমান : গ্রাম- মুক্তিনগর, নয়াআটি, থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা-নারায়ণগঞ্জ সহ আরও ০৩ জন আসামী পরস্পর যোগসাজসে অপহরন করিয়া নিয়ে যায় এবং ২৫ জুন রাত্র ১২ ঘটিকার সময় অজ্ঞাত ব্যক্তি বাদীর মেয়ে আমেনা এর মোবাইল ফোনে ফোন করিয়া ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। ভিকটিমের পিতা ছেলেকে খোঁজাখুজি করে। উক্ত সংবাদের ভিত্তিতে ভিকটিমের পরিবারের লোকজন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ইং ২৫ জুন রাত্র ১০.০০ ঘটিকার সময় উক্ত আসামীকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী জানায় যে, বাদীর ছেলে ইসমাইল সিদ্দিক (০৯) কে অপহরণ সহ আটক করিয়া রাখার কথা স্বীকার করে। ধৃত আসামীর দেওয়া তথ্য মতে স্থানীয় লোকজনের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২৬ জুন রাত অনুমান-০১.০০ ঘটিকার সময় ভিকটিমকে আদর্শ নগর মসজিদ গলির রাস্তায় পলাতক আসামীরা একটি রিক্সা হইতে নামাইয়া দিলে তাহাকে উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা করা হয় নং-৪৩, ২৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা এর-রুজু করা হয়। এ মামলা পরিচালনা করার জন্য এসআই মোঃ ফয়সাল আলম-১ কে তদন্ত দায়িত্ব অর্পণ করা হয়।
মোঃ আমির হোসেন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
০১৭১২২১৮৬৪১