মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৪’পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

বুধবার, ২৩ জুন ২০২১ | ২:১৯ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৪’পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (২৩’জুন ২০২১ইং রোজ বুধবার) ঃ সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৪’পরিবহন চাঁদাবাজ গ্রেফতার। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীর শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে চাঁদা আদায়কালে ৪’জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. আরিফ হোসেন (২৫), মো. পারভেজ (২২), মো. সোহেল রানা (৩২) ও মোঃ হাসান তারেক @ হাসান (৪৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২’হাজার ৫’শ ৫০’টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০/- থেকে ১’শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ অনুসন্ধান করে সত্যতা পেয়ে গতকাল বুধবার দুপুরে থানার শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২’হাজার ৫’শ ৫০’টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় ৪’ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। ধৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে। ######




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন