শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

লকডাউনে কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে বৃষ্টিতে দায়িত্ব পালন

মঙ্গলবার, ২২ জুন ২০২১ | ৭:৪৫ পূর্বাহ্ণ

লকডাউনে কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে বৃষ্টিতে দায়িত্ব পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ করোনার ৩য় ঢেউ ভ্যারিয়েন্ট এর প্রভাব বিস্তার করতে না পারে সে লক্ষে ২২ জুন থেকে ৩০ জুন রাত পযর্ন্ত লকডাউন দেওয়া হয়েছে ৭ টি জেলায়।নারায়ণগঞ্জ জেলা লকডাউনে কাচঁপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল ২২ জুন দূপুর ১ টায় গণমাধ্যম কর্মীদের কাচঁপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমাদের আওতাধীন প্রায় ৮৪ কিলোমিটার ঢাকা- চট্টগ্রাম -সিলেট মহাসড়কে দূরপাল্লার কোন গণপরিবহন চলতে দেওয়া হবে না। মহাসড়কে কয়েক পর্যায়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু আইনশৃঙ্খলা এবং জরুরী পরি সেবা , কৃষি উপকরণ ,খাদ্যশস্য,খাদ্যদ্রব্য পরিবহন,ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ,কোভিড-১৯,টিকা প্রদান,বিদ্যুৎ, পানি , গ্যাস/জ্বালানী,ফায়ার সার্ভিস,গণমাধ্যম,বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য , সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস সমূহ ও যানবাহন এবং ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার বর্হিভূত থাকবে।সাইনবোর্ড ,মদনপুন, তারাবো,গোলাকান্দাইল ,ভূলতা-গাউছিয়া ও পুরিন্দা আমাদের হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব কর্তব্য পালনে কঠোর নজরদারিতে রাখবে।হাইওয়ে পুলিশ জনগণের সেবায় রোদ-বৃষ্টিতে সবসময় দায়িত্ব পালনে করে যাচ্ছে। মহাসড়কে কোন প্রকার সি এন জি, থ্রি-হুইলার, অবৈধ পরিবহন ও অনুমোদনহীন কোন পরিবহন উঠতে দেওয়া হচ্ছে না।শুধু মাত্র অনুমোদিত গণপরিবহন চলতে দেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন