শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে ১০২০০ পিস ইয়াবাসহ আটক-২

সোমবার, ২১ জুন ২০২১ | ৫:৪৬ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ১০২০০ পিস ইয়াবাসহ আটক-২

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৩’র একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শিপন (২৭) ও মো. মিলন হাওলাদার (৩২)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান চট্টগ্রাম হতে ঢাকাসহ সারা দেশে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ওই ইয়াবা ট্যাবলেটসহ শিপন ও মিলন হাওলাদারেকে গ্রেফতার করে। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র‌্যাব।

র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার, বীণা রানী দাস, পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন