মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে গ্যাস বিচ্ছিন্ন ভুক্তভোগীদের থানা রোড অবরোধ

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি ঃ

সোমবার, ২১ জুন ২০২১ | ১২:৩৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ে গ্যাস বিচ্ছিন্ন ভুক্তভোগীদের থানা রোড অবরোধ

নারায়ণগঞ্জ, সোনারগাঁ, দৈলেরবাঘ পৌরসভা গ্যাস অফিস অবরুদ্ধ করে রাখে গ্যাস বিচ্ছিন্ন ভুক্তভোগী গ্রামবাসী।

21শে জুন সোমবার দুপুর 3 টার সময় গ্যাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সোনারগাঁ তিতাস গ্যাস অফিসে উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগী , ক্ষুব্দ গ্রামবাসী সোনারগাঁ থানা রোড ও গ্যাস অফিস অবরুদ্ধ করে।

এতে উপস্থিত ভুক্তভোগীদের বক্তব্য দীর্ঘ 21 দিন যাবত বৈধ ,অবৈধ গ্যাস বিচ্ছিন্নের ফলে গ্রামবাসীর দুঃখ-কষ্ট চরম পর্যায়ে পৌঁছালে, বাধ্য হয়ে সোনারগাঁওয়ের অফিস অবরুদ্ধ করে ফেলে।

তাদের দাবি বৈধ গ্যাস গুলো অনতিবিলম্বে সংযোগ প্রদান ও অবৈধ সংযোগ গুলো বৈধতার সুযোগ দেওয়া সহ 24 ঘন্টার মধ্যে সমস্ত গ্যাস বিচ্ছিন্ন গ্রামগুলোর গ্যাস সংযোগ দিতে হবে।

এতে উপস্থিত হন নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভা মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝড়া , তিনি বলেন যে পর্যন্ত গ্যাস সংযোগ না দেওয়া হবে আপনারা সকলে রাজপথ অবরোধ করে রাখবেন এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না সকলকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা মানুষের সুখে দুখে পাশে থাকেন তিনি জনগণের ভোগান্তি হবে এমন কোন পদক্ষেপ নেওয়া কখনোই সম্মত দিবেন না এটা সমস্ত বাংলাদেশের নাগরিকদের দাবি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন