শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটি পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা ও মত বিনিময়

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | ৩:৫৩ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটি পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা ও মত বিনিময়

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা নবগঠিত কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির বিল্পবী সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সিনিয়র সহ সভাপতি সাইমুন ইসলাম, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম(বার) নবগঠিত কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পুলিশ সুপার বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বুকে ধারণ করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষে রাজনীতিতে পর্দাপন করেছে তাদেরকে সাধুবাদ জানাই পাশাপাশি মানব সেবায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।পরিশেষে জেলার নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাদের সকল ধরনের সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন