শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর নির্বাচনী গনসংযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

বুধবার, ১৬ জুন ২০২১ | ২:০৯ অপরাহ্ণ

বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর নির্বাচনী গনসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ও বর্তমান মেম্বার পদ প্রার্থী ছালেহা বেগমের পক্ষে তাল গাছ প্রতিক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন তার সমর্থকরা।

মঙ্গলবার সকাল থেকে দিনভর এ গণসংযোগ চালায় তাল গাছ প্রতিকের সমর্থকরা।
তাল গাছ প্রতিক সমর্থকরা জানান, সাচড়া ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ও ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি সবসময় সাধারণ মানুষের পাশে এসে খোঁজ খবর নিয়েছেন।

আমরা বিপদের সময় তাকে খুজে পেয়েছি। তাই ভোটাররা ছালেহা বেগমের নির্বাচনে এলাকায় ব্যাপক সাড়া দিয়েছে।

ভোটাররা বলেন ছালেহা বেগম এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে।
তাই আগামী ২১ শে জুন আমরা ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে তাল গাছ মার্কায় ভোট দিয়ে ছালেহা বেগমকে আবারো সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন