শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে ডাকাত সর্দার মতি গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান:

রবিবার, ১৩ জুন ২০২১ | ৩:২৭ অপরাহ্ণ

আড়াইহাজারে ডাকাত সর্দার মতি গ্রেফতার

আড়াইহাজার থানা পুলিশ কুখ্যাত ডাকাত সর্দার মতিউর রহমান ওরফে মতিকে (৫০) গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার উচিৎপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতি ডাকাত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে মৃত হোসেন আলীর ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই)পলাশ ক্রান্তি রায় জানান, মতি কুখ্যাত ডাকাত সর্দার। সে বিভিন্ন এলাকায় ডাকাতি করে বেড়াত। ঘটনার দিন রাতে উচিৎপুরা এলাকায় জড়ো হওয়ার চেস্টা করছিল। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার (ভারপ্রাপ্ত) ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মতির বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৪টি ডাকাতির মামলার ওয়ারেন্ট রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন