মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

দীর্ঘ ৮মাস শুন্য থাকার পর সিদ্ধিরগঞ্জে নব-নিযুক্ত ওসি (অপারেশন) আবু বকর সিদ্দিকের যোগদান

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ | ৬:১৫ অপরাহ্ণ

দীর্ঘ ৮মাস শুন্য থাকার পর সিদ্ধিরগঞ্জে নব-নিযুক্ত ওসি (অপারেশন) আবু বকর সিদ্দিকের যোগদান

সিদ্ধিরগঞ্জ থানায় প্রায় ৮ মাস শুন্য থাকার পর ওসি (অপারেশন) হিসেবে যোগদান করেছেন আবু বকর সিদ্দিক। গত ৩১মে সিদ্ধিরগঞ্জ থানায় ওসি (অপারেশন) হিসেবে যোগদান করেন তিনি। গত বছরের ১০ সেপ্টেম্বর অপারেশন ওসি রুবেল হাওলাদারকে আকস্মিক ভাবে বদলী (স্ট্যান্ড রিলিজ) করা হয়। এরপর আর কোন অপারেশন ওসি এ থানায় যোগ দেননি। এ সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশিত হবার পর অবশেষে সিদ্ধিরগঞ্জ থানায় প্রায় শুন্য থাকা ওসি (অপারেশন) পদে আসেন আবু বকর সিদ্দিক।
সিদ্বিরগঞ্জ থানায় নবনিযুক্ত ওসি (অপারেশন) মোঃ আবু বকর সিদ্দিক গতকাল রাতে আমাদের প্রতিনিধিকে বলেন, আমি সিদ্বিরগঞ্জ থানায় গত ১ সপ্তাহ হয়েছি যোগদান করেছি। এ প্রথম আমি নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালনে এসেছি। সিদ্বিরগঞ্জবাসীর ভালোবাসায় আমি অভিভূত। সিদ্বিরগঞ্জবাসীর সাথে আগামীতেও আমি এ ভালোবাসায় থাকতে চাই এবং সিদ্বিরগঞ্জের মানুষের সেবায় কাজ করতে পেরে আমি খুবই খুশি। তিনি নারায়ণগঞ্জবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি নারায়ণগঞ্জে কাজ করার সুযোগ পেয়েছি। নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা, শৃঙ্খলা জন্য কাজ করে যেতে চাই। এই জেলার মানুষের সেবার জন্য এসেছি তাদের সেবা প্রদান করে খুশি রাখাই আমার কাজ। আমি চাই নারায়ণগঞ্জবাসী আইন শৃঙ্খলার মাধ্যমে নিরাপদে থাকুক। মোঃ আবু বকর সিদ্দিক ঢাকা ডিএসবি রেঞ্জ থেকে গত ৩১ মে নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানায় ওসি (অপারেশন) যোগদান করেন। এর আগে তিনি ঢাকা স্পেশাল বাঞ্চ,বগুড়া ও রাজশাহীতে দায়িত্ব পালন করেন বলে জানা যায়। দেশের বাড়ী নীলফামারী জেলায়। দুই পুত্র সন্তানের জনক তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন