শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১ দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আমির হোসেন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ০৭ জুন ২০২১ | ১:৩৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন ডন চেম্বার মোড় এস এ পরিবহন পার্সেল অফিসের গেটের সামনে এবং ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস এর দরজার সামনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে শাহাবুল শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গতকাল বিকেল সাড়ে ৬ টার সময় পৃথক দুটি অভিযানে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার করে র‌্যাব -১১। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে সর্বমোট ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন ও মাদক ব্যবসার কাজে ব্যবহƒত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।আনুমানিক হেরোইন এর মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে ।
সিরাজগঞ্জ জেলার সদর থানার শাহেদনগর এলাকার শাহাবুল হাসান (৩১)।জানা যায়, গ্রেফতারকৃত আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জও ঢাকার আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। অবৈধভাবে বিশেষ কৌশলে পার্সেলের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্যর আড়ালে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন