মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠিতে তিন সাংবাদিককে দেড়লাখ টাকা অনুদান

সোমবার, ০৭ জুন ২০২১ | ১২:৪৮ অপরাহ্ণ

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠিতে তিন সাংবাদিককে দেড়লাখ টাকা অনুদান

ঝালকাঠির তিনজন অসচ্ছল সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান বাবদ দেড়লাখ টাকার চেক পেয়েছেন।

রোববার দুপুর সাড়ে বারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তিন সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলেদেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ কামাল হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আককাস সিকদার উপস্থিত ছিলেন।

যারা অনুদান পেয়েছেন তারা হলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি চ্যানেল আই ও জনকন্ঠ প্রতিনিধি মানিক রায় পঞ্চাশ হাজার টাকা, ঝালকাঠি প্রেসক্লাব সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি আব্দুর রহিম রেজা পঞ্চাশ হাজার টাকা ও নলছিটি প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক দৈনিক সংবাদ উপজেলা সংবাদদাতা মিলনকান্তি দাস।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সাংবাদিকদের আর্থিক অবস্থা বিবেচনা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের উদ্যোগ নেন । গত প্রায় সাত বছর যাবত সরকার কয়েকশত অসচ্ছল, অসুস্থ, ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়ে আসছে । এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী মানবিক পদক্ষেপ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন