মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মোঃ আমির হোসেন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ০৫ জুন ২০২১ | ৯:০৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে ট্রাকের সাথে ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়।গতকাল ৫ই জুন শনিবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুরের উত্তর বালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে আলফাজ উদ্দিন তালুকদার (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। ট্রাক চালক আমির হোসেনকে (৪০) আটক করে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ। নিহত আলফাজ মোটরসাইকেলে চাঁদপুর থেকে ঢাকায় ফেরার পথে একটি অজ্ঞাত নামা পিক-আপের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা দ্রæতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন এবং ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে আশ্বস্থ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন