মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মোঃ জিয়াউর রহমান:

শুক্রবার, ০৪ জুন ২০২১ | ১১:২৫ পূর্বাহ্ণ

আড়াইহাজারে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে বাড়ির পাশে খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন ) সকাল ৮ টায় এ দূর্ঘটনা ঘটে।
পূর্বকান্দি গ্রামের সিদ্দিক এর একমাত্র ছেলে সাইদ(৩) বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সাইদের মা পাশের খালে ছেলের লাশ দেখতে পায়।তাঁর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। একমাত্র ছেলেকে হারিয়ে মা বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। সিদ্দিক ঢাকায় গার্মেন্টস ফ্যাকটরিতে কাজ করেন। সিদ্দিকের বাড়িতে শোকের মাতম চলছে। আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের স্বান্তনা দিতে দেখা গেছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন