শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারের ওসি নজরুল ইসলামকে মাদারীপুরে বদলি

মোঃ জিয়াউর রহমান:

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | ৪:২৪ অপরাহ্ণ

আড়াইহাজারের ওসি নজরুল ইসলামকে মাদারীপুরে বদলি

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে মাদারীপুর জেলায় বদলি করা হয়েছে। ওসি নজরুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩ জুন) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক নির্দেশে তাকে বদলি করা হয়।
ওসি নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আড়াইহাজারে দায়িত্ব পালন করছি। আমি এখানকার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিক মহল আমাকে প্রতিমূহুর্ত সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানকার মানুষের কাছে আমি ঋণী হয়ে থাকব। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। তিনি বলেন, চাকুরির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মাদারীপুর জেলায় আমাকে বদলি করা হয়েছে। আগামী ৬ জুনের মধ্যে বদলি হওয়া জেলায় আমাকে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই সেখানে যোগদান করব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন