মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

ফতুল্লায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

বুধবার, ০২ জুন ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ

ফতুল্লায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

বিপুল পরিমান মাদকসহ দুলু (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফতুল্লা থানার মুসলিমনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ২৫০ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত দুলু গাইবান্ধা জেলার সাগহাটা থানার কচুয়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র ও ফতুল্লা থানার মুসলিম নগরের বাদলের ভাড়াটিয়া।

ফতুল্লা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক কৃঞ্চ পোদ্দার সঙ্গীয় ফোর্স সহ মুসলিম নগরের বাদলের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলু কে আটক করে।পরে তার দেখানো মতে তার ঘরের খাটের নিচে লুকায়িত ১০ টি কার্টনে থাকা ২৫০ ক্যান বিয়ার উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুলু দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ তাকে বিয়ার সহ গ্রেফতার করে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন