সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জে রুপগঞ্জ ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ | ১২:৪২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে রুপগঞ্জ ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার (২৫ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই সাইফুল ইসলাম, এসআই আসাদুর রহমান ও এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে উপজেলার পূর্বাচল উপশহরের ২১নং সেক্টর পরানের টেক মাঝিপাড়া পাকা রাস্তার পাশে নির্জন জায়গায় বিভিন্ন দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, ছুরি নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এই ৪ ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কালনী এলাকার জসিম উদ্দিনের ছেলে শান্ত (২০), ডিগলেরটেক বাগবাড়ী এলাকার আব্বাস আলীর ছেলে নাজমুল সরকার (২০), মধুখালী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ জাবির হোসেন (১৯), হুমায়ুন কবিরের ছেলে সিয়াম ইসলাম (১৮)। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন