শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ )প্রতিনিধিঃ

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ | ১২:২৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার

র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর দুষ্কৃতিমূলক কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ মে ২০২১ ইং তারিখ র্যাব-১১ এর একটি আভিযানিক দল রাত ১:৪৫ ঘটিকা এবং ভোর ০৫:০৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৮ জন কিশোরগ্যাং এর সক্রিয় সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাপাতি-০১টি, চাকু-০২টি, লোহার দন্ড-০১টি ও বৈদ্যুতিক তার-০১টি উদ্ধার করা হয়। আসামীর বিবরণ নি¤েœরুপঃ

ক। মোঃ উজ্জল হোসেন (১৯) জেলা-নারায়ণগঞ্জ
খ। মোঃ রনি (১৯) জেলা-পটুয়াখালী
গ। মোঃ ইমন হোসেন (১৮) জেলা- নাটোর
ঘ। মোঃ কালাম হোসেন (১৯) জেলা- পটুয়াখালী
ঙ। মোঃ আলমগীর হোসেন (১৯) জেলা- পটুয়াখালী

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তারা পরস্পর যোগাসাজশে সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়।

উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন