মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁওয়ে ১০৫০ পিস ইয়াবাসহ র‌্যাব-১১,হাতে গ্রেফতার ১

বুধবার, ১৯ মে ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে ১০৫০ পিস ইয়াবাসহ র‌্যাব-১১,হাতে গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মে ) রাত ০৮.০০ ঘটিকায় র‌্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ভারগাঁও এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল (৩৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫১,৭০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সোহেল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন ভারগাঁও এলাকার আব্দুল মজিদের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। রাজমিস্ত্রী পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সে উক্ত এলাকার একজন ইয়াবা ডিলারের যোগসাজশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে কক্সবাজার হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন