সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় ঈদের দিনে স্ত্রীকে জবাই করে হত্য ,স্বামী পলাতক

শুক্রবার, ১৪ মে ২০২১ | ৫:৪৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় ঈদের দিনে স্ত্রীকে জবাই করে হত্য ,স্বামী পলাতক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশরী এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিবি ফাতেমা (৪৫)। তার স্বামীর নাম নূরুল আলম সবুজ(৫০)। তারা নিমাইকাশারী এলাকার জনৈক শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পুলিশের ধারণা,পারিবারিক কলহের জের ধরে বিবি ফাতেমাকে হত্যা করা হতে পারে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন