শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

অয়ন ওসমানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী

বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ | ৭:০৪ পূর্বাহ্ণ

অয়ন ওসমানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী

করোনা মহামারীতে গরীব অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের একমাত্র পুত্র তরুণ প্রজন্মের অহংকার আলহাজ্ব একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড ছাত্র ও যুব সমাজ সার্বিক তত্ত্বাবধানে বুধবার (১২ মে) বিকেল ৫টায় নাসিক ৫নং ওয়ার্ড এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো. শারিয়ার রহমান বাপ্পী, মো. শরীফ হোসেন ইরান, মতিউর রহমান সাগর, আরব মো. ফজলে রাব্বি, মো. লিওন, হিমেল, রবিন, অলবি। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা মো. মিনহাজুর রহমান রায়হান, মো. তালহা. মো. আবিদ, মো. রিয়াদ, মো. সায়মন। শ্রমিকলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলম চান, মো. শাহ জালাল ও আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় অয়ন ওসমানের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরিধান করুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন