রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কালাপাহাড়িয়ায় যুবলীগের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ জিয়াউর রহমান,নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১২ মে ২০২১ | ৩:৫০ অপরাহ্ণ

কালাপাহাড়িয়ায় যুবলীগের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে ) ইউনিয়নের মধ্যারচর এলাকায় উপহার সামগ্রী বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ঈদ উপহার সামগ্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের হাতে পাঞ্জাবি তুলে দেয়া হয়।

ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, শেখ রাসেল পরিষদ সহ প্রত্যেকটি ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম বাদল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরে আলম লিটন সিকদার,যুগ্ম সম্পাদক মনির হোসেন মেম্বার,কৃষক লীগ সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোঃ শাহিন, যুবলীগ নেতা হারুন অর রশিদ, মনিরুজ্জামান,সদাসদি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, লিটন মেম্বার, ইব্রাহিম মেম্বার, যুবলীগ নেতা ইউসুফ, কালাম, কবির মোল্লা, সোহেল রানা, কাসেম আলী,নবী হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শেখ রাসেল পরিষদের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন