নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে পশ্চিম দেলপাড়া জামে মসজিদের দাতা গণের পরিবারের পক্ষ থেকে এলাকার মৃত ব্যক্তিরদের রুহের মাগফেরাত ও মহামারী করোনা ভাইরাস হতে মুক্তির জন্য ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
শনিবার (৮ মে) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নে পশ্চিম দেলপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে পশ্চিম দেলপাড়া জামে মসজিদের সভাপতি মো. আব্দুর রশীদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পশ্চিম দেলপাড়া জামে মসজিদের মোতায়াল্লী আব্দুস সোবহান খান, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, বিশিষ্ট সমাজ সেবক আখতার হোসাইন মোল্লা।
শুভেচ্ছায় ছিলেন, পশ্চিম দেলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন।
আয়োজনে ছিলেন, মো. তোফাজ্জল হোসেন মোল্লা, মো. সাইদুল খান, আলী আহম্মেদ খাজা, মো. সোহেল মিয়া, মো. রাজিব মোলা, মো. সোহেল মোল্লা, মো. ইমন, মো. মাজাহার খান, মো. রাজন মোল্লা, মো. জুবায়ের হোসেন জাবেদ, মো. ইমরান মোল্লা, মো. শাকিল, মো. বাদল, মো. মামুন, মো. মুসা, মো. আরাফাত, মো. রানা প্রমূখ।