নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলের কার্টুন কারখানার গেইটের সামনে মাসুদ পারভেজ নামের দশ মামলার আসামিকে গ্রেফতার করেন র্যাব। গত (৭ মে) রাত ৮ ঘটিকায় র্যাব-১১’র অভিযানে পাকা রাস্তার উপর হতে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে প্রায় ১০ মামলার আসামী চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ ভূইয়া’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে চাঁদাবাজির নগদ ১,৬৩৫ টাকা উদ্ধারসহ চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ ভূইয়া’কে গ্রেফতার করেছেন।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।