শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

ডেমরায় ইফতার সামগ্রী বিতরণ

রাজিব হোসেন রাজু

শুক্রবার, ০৭ মে ২০২১ | ৮:২৮ পূর্বাহ্ণ

ডেমরায় ইফতার সামগ্রী বিতরণ

গত বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ৬৭,৬৮ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৮ নং ওয়ার্ডের জনগণের ভোটে দুই বার নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫-আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ঢাকা মহানগর দক্ষিণের মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রোকসানা আক্তার,৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজ প্রদান, ঢাকা মহানগর দক্ষিণ ৬৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি সাঈফ ইকবাল, সাবেক মহিলা কাউন্সিলর হোসনে আরা শাহিন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা থানা শ্রমিক লীগ ৬৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ বাবুল হোসেন, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুন, সুলতানা হোসেন, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন