সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জ চোরাই শাড়ী লঙ্গিসহ এক যুবক র‍্যাবের হাতে আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ | ৪:২২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ চোরাই শাড়ী লঙ্গিসহ এক যুবক র‍্যাবের হাতে আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই শাড়ী ও লেহেঙ্গাসহ মো. আবুল কালাম (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১০।

এসময় তার কাছ থেকে বিপুল পরিমানে শাড়ী ও লেহেঙ্গা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

এছাড়া তার সাথে থাকা ৩’টি মোবাইল, নগদ ১১ হাজার ৭৮০ টাকা ও চোরাইকৃত মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (৫ মে) রাত সাড়ে ১১’টায় র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৪ মে) সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন