সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে ফের দোকানের মালামাল চুরি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ০২ মে ২০২১ | ৭:০৩ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ফের দোকানের মালামাল চুরি

নাসিক ৩নং ওয়ার্ড মাদানী নগর এলাকায় বসুন্ধরা ফেব্রিক্স এন্ড টেইলার্স নামে একটি কাপড়েরর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিক মো. জসিম উদ্দিন বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন আজ রোববার ভোরে প্রায় ৩৫’থেকে ৪০’লক্ষ টাকা মূল্যের পাঞ্জাবির ও পায়জামার কাপড় চুরি হয়েছে বলে অভিযোগ দোকান মালিকের।

দোকানের মালিক মো. জসিম উদ্দিন জানান,আজ রোববার ভোর সোয়া ৪’টায় সংঘবদ্ধ চোর দোকানে ঢুকে সকাল পৌনে ৮’টা পর্যন্ত দোকানের ভিতর অবস্থান করে।

এসময় আসন্ন ঈদকে কেন্দ্র করে দোকানে থাকা পায়জামা ও পাঞ্জাবির প্রায় ৩৫’থেকে ৪০’লক্ষ টাকা মূল্যের কাপড় চোর দল কাভার্ড ভ্যানে তুলে নিয়ে যায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ সরকারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ২২’এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পাইনাদী ডরিক মাদানী টাওয়ারে নৈশ্য প্রহরীদের হাত-পঁা বেঁধে প্রহার করে ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসের শাখা অফিসে ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসের শাখা অফিসে রক্ষিত ১’শ ৫০’টি ইজিবাইকের ব্যাটারী, ১’টি ওভেন ও ফ্রিজসহ ১৫/১৬’লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে তুলে নিয়ে চলে যায়।

এছাড়া এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের দোকান থেকে ৮’টি ব্যাটারী ও ১৫’টি চার্জার নিয়ে যায়। ডাকাতদের প্রহারে মিলন মিয়া (৬০) নামে এক নৈশ্য প্রহরী নিহত হয় এবং সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশ্য প্রহরী আহত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন