সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্দিরগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ০২ মে ২০২১ | ৫:১৫ অপরাহ্ণ

সিদ্দিরগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত ০১ মে ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বাবুল মিয়া (৫৯) ও ২। মোঃ আকরাম বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি মোবাইল ফোন টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সিদ্দিরগঞ্জসহ নারায়নগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন