সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁ থানার দুই পুলিশ পরিদর্শককে বদলি

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ

সোনারগাঁ থানার দুই পুলিশ পরিদর্শককে বদলি

ফাহাদুল ইসলাম (সোনারগাঁও প্রতিনিধি ):নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুই পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের বদলি করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত তবিদুর রহমান ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ আহসানউল্লাহকে বদলি করা হয়। তবে তাদের পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোঃ হাফিজুর রহমান।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোঃ তবিদুর রহমানকে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ফাঁড়িতে বদলি করা হয়। তবিদুর রহমানে স্থলে যোগদান করেছেন ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত মোঃ শফিকুল ইসলাম।

এছাড়াও তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহকে নারায়ণগ জেলা পুলিশের বিশেষ শাখার ডিএসবি (ডিআই-২) তে বদলি করা হয়েছে। তার স্থলে আসছেন মোঃ ইকবাল হোসেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন