রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | ৪:৫৭ অপরাহ্ণ

লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট  : করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস জনিত রোগ (কোভিড ১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

করোনা ভাইরাসের এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধি নিষেধে বলা হয়।

এরইমধ্যে রোববার রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন