বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

মামুনুল কান্ডে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি রউফ চেয়ারম্যান গ্রেফতার

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | ৮:৩৪ অপরাহ্ণ

মামুনুল কান্ডে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি রউফ চেয়ারম্যান গ্রেফতার

সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে সোনারগাঁ থানা পুলিশ আটক করেছে।

আজ সোমবার(১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ইয়ায়ুর রহমান জানান, গত ৩ এপ্রিল সোনারগাঁ রয়েলে রির্সোটে হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হক কান্ডে রয়েল রিসোর্ট, আওয়ামীলীগের কার্যালয় ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীঘর ভাংচুর করায় সোনারগাঁ থানায় ৭টি মামলা দায়ের করা হয়।

সে মামলায় সোমবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আব্দুল রউফ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন। সম্প্রতি সে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন