বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কক্সবাজার থেকে ভুলতা পাচারকালে বন্দরে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মঞ্জুর

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | ৭:১১ অপরাহ্ণ

কক্সবাজার থেকে ভুলতা পাচারকালে বন্দরে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মঞ্জুর

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র‍্যাব-৩ এর একটি দল মনজুর আলম (২৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মালবাহী পিকআপে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ার দিকে আসছে।

ওই সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ভোর সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ঘটনাস্থল থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ মনজুরকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কক্সবাজারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মনজুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন