সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি রাজিউন)। অফিসার ইনচার্জ মশিউর রহমানের মায়ের মৃত্যুতে সংবাদমাধ্যমে দেওয়া শোক বার্তায় সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ আমির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি ,সেই সাথে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমা কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।গত বুধবার সকাল ৯.৪৫ মিনিটে বয়স্ক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পুত্র ও কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর বরিশালের পটুয়াখালীর নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।