রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জ সেবা সংঘের উদ্যোগে সামাজিক কার্যক্রম

বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | ৩:৪২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ সেবা সংঘের উদ্যোগে সামাজিক কার্যক্রম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ সাহেব পাড়া সেবা সংঘের উদ্যোগে সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে।গত বছর সেবা সংঘের যাত্রা শুরু করে সমাজে বিভিন্ন কার্যক্রম করে অনেক প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন।করোনা কালীন সময়ে সেবা সংঘের কর্মীবাহিনীরা অসহায় দরিদ্র মানুষের পাশে সেবায় নিয়োজিত রয়েছেন।সেবা সংঘের সভাপতি ও ডিকে গ্রুপের চেয়ারম্যান এবং এম.এস দুলাল কাজী ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইমাম কাজী জানান সেবা সংঘের উদ্যোগে পশ্চিম ও দক্ষিন সাহেবপাড়া মশা নিধন করার কর্মসুচি পালন করা হয়েছে।সাহেব পাড়া এলাকায় স্পিড ব্রেকার গুলোতে রং দেওয়া ,সাহেবপাড়া কবর স্থানের উন্নয়ন সার্বিক কাজে সহযোগিতা করা ,ত্রান বিতরণ,করোনা সামগ্রী উপহার,সাহেবপাড়ায় হাত ধোয়ার জন্য পানির ট্যাঙ্ক স্থাপন ,সেবা সংঘের সদস্যদের বিনোদনের ব্যবস্থাসহ সকল ধরনের কাজে উৎসাহ করেন।

গতকাল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেবা সংঘের সদস্যদের বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।এই সময় উপস্থিত ছিলেন, সেবা সংঘের সাধারন সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ পলাশ,কোষাধাক্ষ্য আল আমিন,ফারুক হোসেন,সফিকুল ইসলাম, কাজী সাইফুর রহমান বাপ্পি, সাইদুর রহমান,সকাল মাহমুদ সবুজ ও মোঃসরলসহ সংগঠনের সকল সদস্য নিরলস ভাবে সামাজিক কাজে জড়িত রয়েছেন।সেবা সংঘের সভাপতি ইমাম কাজী একজন দায়িত্ব শীল ও পরিশ্রমী ব্যক্তি, তিনি সানাড়পাড় এলাকার একজন কৃতি সন্তান তার দায়িত্ব কর্তব্য সমাজে দেখার মত । সাহেবপাড়া এলাকার প্রতিটি মানুষ তাকে এক নামে চিনে সেবা সংঘের ইমাম কাজী ।তিনি করোনাকালীন সময়ে অসহায় দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তার সাধ্যমতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন