শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

রূপগঞ্জে ভুলতা পুরান বাজারে অগ্নিকান্ড

বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | ১২:২৫ অপরাহ্ণ

রূপগঞ্জে ভুলতা পুরান বাজারে অগ্নিকান্ড

রূপগঞ্জ নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পুরান বাজারে গতকাল ৭ এপ্রিল বুধবার রাত সাড়ে ১২ টার সময় একটি বিশাল অগ্নিকান্ডের ঘটনায় বাজারের চারটি দোকান পুড়ে যায়। আগুনে ২টি জুতার দোকান, ১ টি লেপ-তোশোক ও ১টি কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান বাজারের দোকান মালিকরা। পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগি দোকান মালিকরা জানান, এ অগ্নিকান্ডে তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকা। এতে তারা বড় বিপদের মুখে পরেছে। অপরদিকে সরকারের নির্দেশনা অনুযায়ি সারাদেশে ৭ সাতদিনের লকডাউন চলছে যার কারণে বন্ধ রয়েছে তাদের ব্যবসা। এ অগ্নিকান্ডে ঘটে যাওয়া ক্ষয়-ক্ষতির কারণে দোকানের মালিকরা পরছে বিশাল ভোগান্তিতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন