শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুরিন্দায়  রামদা ঠেকিয়ে মোটরসাইকেল  ছিনতাই

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ণ

আড়াইহাজারে পুরিন্দায়  রামদা ঠেকিয়ে মোটরসাইকেল  ছিনতাই

বিশেষ সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় তিন দুর্বৃত্ত রামদা দেখিয়ে তাঁর পথরোধ করে মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর নাম ফারুক আহমেদ (৪৭)। তাঁর বাবার নাম আলা উদ্দিন বিশ্বাস। তাঁর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায়। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি এলাকায় বসবাস করেন। তাঁর মোটরসাইকেলের নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৬৮-০৮৫৯।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার রাতে নরসিংদীর মাধবদী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। রাত দেড়টার দিকে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় পৌঁছালে তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় তাদের হাতে দুটি বড় রামদা ছিল। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁরা তাঁর কাছ থেকে দুটি দামি মুঠোফোন ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। পরে তাঁর মোটরসাইকেলটিও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার সাথে জরুরি কাগজপত্র ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন