মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার বাজারে চার দোকানিকে জরিমানা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ৭:২৮ অপরাহ্ণ

আড়াইহাজার বাজারে চার দোকানিকে জরিমানা

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

অভিযানে পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মেসার্স জাহাঙ্গীর স্টোরের জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে নুসাইবা কনফেকশনারির বিল্লালকে ৩৭ ধারায় জরিমানার পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩৮ ও ৫১ ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মেসার্স আসাদুল স্টোরের আসাদুল্লাহকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৫১ ধারায় মেসার্স আবদুল্লা কনফেকশনারির আবদুল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন