রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হারিয়ে যাওয়া বাঞ্ছারামপুরের বাকপ্রতিবন্ধী খোকনকে খুঁজছে পরিবার, সন্ধান পেতে থানায় জিডি

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

হারিয়ে যাওয়া বাঞ্ছারামপুরের বাকপ্রতিবন্ধী খোকনকে খুঁজছে পরিবার, সন্ধান পেতে থানায় জিডি

বিশেষ সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোহাম্মদ খোকন (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন।
তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। স্বজনদের চোখেমুখে এখন শুধু উৎকণ্ঠা—কোথায় আছে খোকন, কেমন আছে, আদৌ নিরাপদে আছে কি না—এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মনে।

নিখোঁজ মোহাম্মদ খোকন বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মরহুম খোরশেদ মেম্বার।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে খোকন নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি।

খোকন বাকপ্রতিবন্ধী; সে কথা বলতে পারে না। ফলে কোথাও গিয়ে বিপদে পড়লে নিজের পরিচয় বা ঠিকানা জানাতে না পারায় পরিবারের উদ্বেগ আরও বেড়ে গেছে।

খোকনের নিখোঁজের ঘটনায় তার বোন পিংকি আক্তার গত ২২ সেপ্টেম্বর বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

খোকনকে হারিয়ে তার পরিবার এখন দিশেহারা। খোকনের সন্ধানে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।
কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি খোকনের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য। তাকে পাওয়া গেলে তার নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া অথবা পরিবারের সদস্যদের খবর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার।

একটি ফোনকলই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে।

সন্ধ্যান পেলে নিচের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার।
01882 969 614




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন