সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সম্পত্তি জবরদখল করতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ

রবিবার, ৩০ আগস্ট ২০২৬ | ৩:০৭ অপরাহ্ণ

আড়াইহাজারে সম্পত্তি জবরদখল করতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসদরে সম্পত্তি জবরদখল করতে গিয়ে পাপিয়া সুলতানা লাভলী (২৮) নামে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে আজিজুল হক বকুল (৪৮) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ২৮ আগষ্ট) দুপুরে এবং এ বিষয়ে আহত লাভলীর ভাই মাকসুদুল কবির বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যাক্তির বিরুদ্ধে বিদেশে মোঃ মুছা নামে এক ব্যাক্তিকে ডেনমার্ক পাঠানোর নামে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের বিষয়ে ও থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার সিংহদী এলাকায় মাকসুদুল কবিরকে তার মা আড়াইহাজার পৌর সদরে ৪ শতাংশ সম্পত্তি লিখে দিলে মাকসুদুল ওই সম্পত্তির দখলে আছেন। অভিযুক্ত আজিজুল হক বকুল সম্পর্কে মাকসুদুলের খালাতো বোনের স্বামী। তার বাড়ী সোনারগাঁ উপজেলার ইমানেরকান্দি এলাকায়। তিনি আড়াইহাজার পৌর সদরে বাসা ভাড়া নিয়ে থাকেন। মাকসুদুল তার অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে ১০/১৫টি হোন্ডা যোগে রোক নিয়ে অস্ত সস্ত্রে সজ্জিত হয়ে ওই সম্পত্তি জবরদখল করতে গেলে মাকসুদুলের ছোট বোন পাপিয়া সুলতানা লাভলী তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বকুল ও তার লোকজন পাপিয়া সুলতানা লাভলীকে মারধর করে আহত করে। লাভলী আড়াইহাজার উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তা ছাড়া মাকসুদুলের সৌদী প্রবাসী ভগ্নিপতি মোঃ মুছাকে ডেনমার্ক পাঠানোর কথা বলে তার কাছ থেকে নগদ এক লাখ ২৫ হাজার টাকা, কর্জ বাবদ ৭৫ হাজার টাকা এবং মুছার একটি জমি সংক্রান্ত মামলা পরিচালনার দায়িত্ব নিয়ে তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা নেন আজিজুল হক বকুল। কিন্তু তিনি তার মামলাটি পরিচালনা না করে মুছার সকল টাকা আত্মসাৎ করিছেন বকুল। এ বিষয়ে ও শুক্রবার মুছা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত বকুলের সাথে কথা বলার চেষ্টা করে তার সাক্ষাত না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, দুটি অভিযোগই পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন