বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

শনিবার নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৫:০৩ অপরাহ্ণ

শনিবার নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

 

 

নারায়ণগঞ্জের ভবন উচ্চতা সংক্রান্ত রাজউকের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি ঘোষণা করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তারা জানান, নারায়ণগঞ্জ শহরে ভবন উচ্চতা ৬ তলার বেশী হবে না, মর্মে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্প্রতি এক পরিপত্র জারি করেছে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এ সিদ্ধান্তকে নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করে। রাজউকের এ অবিবেচনাপ্রসুত ও একতরফা সিদ্ধান্ত বাতিল ও প্রত্যাহারের দাবিতে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন