শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যানজট কমাতে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযান

শুক্রবার, ১২ জুন ২০২৬ | ৮:২৫ অপরাহ্ণ

যানজট কমাতে কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ১ জুন দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের সময় কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম আহমেদ ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে হকার বসার কারণে প্রতিদিন তীব্র যানজট লেগে থাকতো। এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হতেন। অভিযানে অবৈধভাবে পার্কিং করা গাড়ি সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম আহমেদ বলেন, “মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ পার্কিং ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, “জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কেউ সড়ক ও ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মোগরাপাড়া চৌরাস্তাকে যানজটমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন