মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১২:১১ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৩৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৮৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৭১৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৫হাজার ২৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০২টি। আর দেশের মোট ২০৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৯৯টি। এর মধ্যে ৩৮৮ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.২২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৮,২৩৯ জনের মধ্যে ৬ হাজার ২৪৩ জন পুরুষ ও ১,৯৯৬ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৭১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.০১ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৩ হাজার ৩৯৫ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১০ হাজার ১৫০ জন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন