শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীদেরকে পিছনে রেখে কখনো আমাদের কাঙ্ক্ষিত মানের উন্নতি হবে না। মুজাহিদ মল্লিক।

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ১০:৪৮ পূর্বাহ্ণ

নারীদেরকে পিছনে রেখে কখনো আমাদের কাঙ্ক্ষিত মানের উন্নতি হবে না। মুজাহিদ মল্লিক।

কাজী সালাউদ্দিন
সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে আজ ২০ অক্টোবর’২৫ রোজ: সোমবার নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ শীর্ষক আলোচনা সভায় বৈদ্দার বাজার ইউনিয়নের, ৬নং ওয়ার্ড উলুকান্দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আল মুজাহিদ মল্লিক ১ নং সহসভাপতি সোনারগাঁও উপজেলা (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ ০৩ সোনারগাঁও -সিদ্ধিরগঞ্জ আসন।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আল মুজাহিদ মল্লিক বলেন, নারীদেরকে পিছনে রেখে কখনো আমাদের কাঙ্ক্ষিত মানের উন্নতির দিকে যেতে পারবো না। এর জন্য প্রয়োজন নারীদের লেখাপড়া। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নারীদেরকে লেখাপড়ার জন্য সুব্যবস্থা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, যারা অর্থের কারণে চিকিৎসা করতে পারে না তাদেরকে হেলথ কার্ড এর ব্যবস্থা করে দেওয়া হবে চিকিৎসার জন্য এবং বিধবা ও বয়স্কদের কে ভাতা করে দেওয়া হবে।

এবং আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, অসহায় দরিদ্র নারীদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন