শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গৃহবধূর সঙ্গে বিয়ের প্রলোভনে যুবকের পরকীয়া, পুুলিশে অভিযোগ

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ৪:৪২ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে গৃহবধূর সঙ্গে বিয়ের প্রলোভনে যুবকের পরকীয়া, পুুলিশে অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাদিপুর ইউনিয়নের লস্কর বাড়ি এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূর সঙ্গে র্দীঘদিন যাবত পরকীয়া প্রেমে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সাইদুল ইসলাম সাদিপুর ইউনিয়নের লস্কর বাড়ির গ্রামের বাবুলের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্কর বাড়ির গ্রামের এক গৃহবধূর স্বামীর অভাব অনটনের সংসার। এই দুর্বলতা কাজে লাগিয়ে বাবুলের ছেলে সাইদুল বিয়ের প্রলোভন দেখিয়ে র্দীঘদিন শারীরিক সম্পর্ক করে এবং স্বামীকে তালাক দেওয়া জন্য সাইদুল চাপ প্রয়োগ করে।

পরে স্বামী ফারুককে তালাক দিয়ে গৃহবধূ সাইদুলকে বিয়ে করার জন্য বললে তালবাহানা শুরু করে। এই বিষয়টি অভিযুক্ত সাইদুলের পরিবারকে জানালে গৃহবধূকে ডেকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয় সাইদুলের পরিবার।

ঘটনাটি জানাজানি হলে ইউপি সদস্য বিষয়টি মীমাংসার আশ্বস্ত করেন। পরে গৃহবধূ বিচার না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআই ফরিদ উদ্দিন।

তালতলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং গৃহবধূর পরিবারের লোকজন মামলা করবে বলেও জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন