সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ; সিদ্ধিরগঞ্জের গ্লোবাল নামে একটি মাদ্রসা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান বলেছেন গত ১৫ জুলাই সকালে আমার পাশের একটি ভবনের প্রতিবেশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, নাসিক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন খান বাপ্পী একটি সমস্যার বিষয় নিয়ে আমার মাদ্রসার প্রতিষ্ঠানে আসে আমার সাথে কথা বলার জন্য। তবে আমি সে সময় ছিলাম না। আমি না থাকায় আমার মাদ্রাসার এক শিক্ষকের সাথে কথা বলে চলে যায়।
পরে ১৫ জুলাই রাতে একটি অডিও রেকডিংএ ছবি বসিয়ে ‘ধর্মীয় একটি প্রতিষ্ঠানে গিয়ে প্রিন্সিপালকে হুমকি দেন বাহাউদ্দীন বাপ্পী’ এমন শিরোনাম দিয়ে সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়া ফেসবুকে অডিওটি প্রকাশ করে। তবে অডিও রেকডিংএ ছবি বসিয়ে যে ঘটনার বিষয়টি প্রকাশ করা হয়েছে সে বিষয় আমরা কেউ অবগত নয়। এবং আমরা কেউ বিষয়টি কারো কাছে কোন অভিযোগও করিনি। কারন আমরা দুই জনেই প্রতিবেশী, এটা আমাদের প্রতিবেশীর সমস্যা। এবং এঘটনার বিষয়টি যে সাংবাদিক ভাই প্রকাশ করেছে আমাদের কারো সাক্ষাতও নেয়নি যে আসলে ঘটনাটি কি। আর যদি এমন কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে অবশ্যই আইনের আশ্রয় নিতাম।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এক প্রতিবাদ লিপিতে প্রকাশিত অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাদ্রসার প্রিন্সিপাল বলেন এতে আমাদের দুই জনের এবং আমার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষে একটি কুচক্র মহল ষড়যন্ত্র করে অপপ্রচার করছে। বাপ্পী একজন তরুণ, মেধাবী, আদর্শবান ও পরিশ্রমী ব্যাক্তি। সামাজিক ও মানবিক কাজে মানবতার সেবায় বিভিন্ন সহায়তার কাজ করে যাচ্ছেন।
এবিষয় ভুক্তভোগী বাহাউদ্দিন খান বাপ্পী বলেন, আমি দীর্ঘদিন যাবত সততার সাথে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনীতি করে আসছি। একটি ফেইসবুক আইডিতে আমার ও মাদ্রসার ভবনের ছবি বসিয়ে অডিও রেকডিং প্রকাশ করে। প্রকাশিত বিষয়টি আমার কোন সাক্ষাৎ নেয়নি, যে আসলে বিষয়টি কি। বাপ্পী বলেন আমার প্রতি মানুষের ভালোবাসা দেখে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পরিশেষে মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান ও বাহাউদ্দিন খান বাপ্পী বলেন, সাংবাদিক ভাইয়েদের কাছে যে কোন ঘটনা-দূর্ঘটনার তথ্য অবশ্যই জানেন বা খবরা-খবর রাখেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় ঘটনার বিষয় যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ করার আহ্বান জানান।