বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রবিবার, ২৪ মার্চ ২০২৪ | ৬:২৫ পূর্বাহ্ণ

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ ) রিয়াদে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে কর্তৃপক্ষের আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ শোয়াইব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার কন্সুলার এস এম রাকিবুল্লাহ সহ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা গন।

সহকারী শিক্ষক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দিলওয়ার হোসেন।এসময় রিয়াদে অবস্থানরত বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রমজানের পবিত্রতা রক্ষার গুরুত্ব ও তাৎপর্য মূলক আলোচনা করেন শায়েখ মাওলানা বায়েজিদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ তিলাওয়াত সহ হামদ,নাত পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন একাডেমী ডাইরেক্টর শেখ ইউসুফ আলী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন