মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এতিমদের সন্মানে প্রবাসী সাংবাদিক ফারুক চানের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | ১১:২১ অপরাহ্ণ

এতিমদের সন্মানে প্রবাসী সাংবাদিক ফারুক চানের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক:৷ লক্ষীপুর জেলার সদর ১২ নং চরশাহী ইউনিয়নের রাম পুর হেমায়েতুল ইসলাম এতিম খানা ও মাদ্রাসার শতাধীক এতিম শিক্ষার্থীদের সন্মানে প্রবাসী সাংবাদিক ফারুক আহমেদ চাঁন এর উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ ) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক মাওলানা মামুন সাহেব।

সুচনা বক্তব্য রাখেন সমাজসেবী মো:নাছির উদ্দিন।তিনি ধমীর্য় ও ইসলামী কাজে ফারুক আহমেদ চানের দান ও সহযোগিতার কথা তুলে ধরেন।এসময় বরেন্য আলেম মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক নেতা মো.হোসেন,লোকমান হোসেন,সাদেক আহমেদ সহ স্থানীয় গন্য মান্য বিপুল সংখ্যক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রিয় এনটিভি প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের সুস্থতা ও রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন