মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপসী পল্লী টাওয়ারের চেয়ারম্যান রমজান আলী মাস্টারের মেয়ের উচ্চশিক্ষার্থী বিদেশ গমন।

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ

রূপসী পল্লী টাওয়ারের চেয়ারম্যান রমজান আলী মাস্টারের মেয়ের উচ্চশিক্ষার্থী বিদেশ গমন।

নাজমুল হাসানঃ

ডেমরা শান্তিবাগ এলাকার রূপসী পল্লী টাওয়ারের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব রমজান আলী মাস্টার এর মেয়ে তাজরিনা মাহমুদ চৈতি উচ্চ শিক্ষা লাভের জন্য অস্ট্রেলিয়া গমন করেছেন। চৈতি ও তার স্বামী রাফসান দুজনেই এমফিল ডিগ্রি (পিএইচডি) করতে বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করছেন। তাদের উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ গমন করায় দেশের মুখ যেমন উজ্জ্বল হয়েছে তেমনি এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। তাদের উচ্চ শিক্ষা লাভ করে সুন্দরভাবে দেশে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন তার নিকট আত্মীয় ও সহপাঠীরা। উল্লেখ থাকে যে আলহাজ্ব রমজান আলী মাস্টার ডেমরা শান্তিবাগ এলাকার এলাকার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়।শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। চৈতি ও রাফ্সানের সুন্দর ভবিষ্যৎ ও আলোকিত জীবন কামনায় দেশবাসী সহ সকলের দোয়া কামনা করছেন। আলহাজ্ব রমজান আলী মাস্টারের তিন মেয়ে এক ছেলে। এর মধ্যে ২য় মেয়ে চৈতি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন