বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার।

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ

রাজধানীর ডেমরায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মো. সোহরাওয়ার্দী (৪৩) উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের হয়েছে ডেমরা থানার মামলা নং-১৭/১০।
এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (২৮) ও মো. আল আমিন (২৭) নামে দুই জনকে আটক করে বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা ১১ টায় আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে ডেমরা থানাধীন মোঘল নগর চৌদ্দগ্রাম টাওয়ারের পিছনে মনিরের বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে। এদিকে ভুক্তভোগী সাংবাদিক সোহরাওয়ার্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এ বিষয়ে বুধবার দিনগত রাত ১২ টার দিকে অভিযুক্ত পাঁচ জনসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে ডেমরা থানায় অভিযোগ করেন।
অভিযুক্তরা হলো -ডেমরা থানার অন্তর্ভুক্ত ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ড মোঘলনগর এলাকায় বসবাসরত লক্ষীপুর রামগঞ্জ থানার শেফালীপাড়া গ্ৰামের ইদ্রিস মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) একই এলাকায় বসবাসরত বারেকের ছেলে মো. আল-আমিন (২৭) রুবেল মিয়া (২৮) সাদ্দাম (২২) ও যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে বসবাসরত সাব্বির হোসেন জয় (২০)
এ ঘটনায় সহকর্মী নাজমুল হাসান (৪৯) ও এ.আর হানিফ (৪৫) সোহরাওয়ার্দীকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকিয়ে রাখে ওই দুর্বৃত্তরা। পাশাপাশি ভুক্তভোগীর সাথে থাকা প্রায় ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

এবিষয়ে ভুক্তভোগী সোহরাওয়ার্দী বলেন, সংবাদ সংগ্রহের জন্য ঘটনার দিন রাজধানী ডেমরা থানার অন্তর্ভুক্ত ডিএসসি ৬৫ নং ওয়ার্ডে অবস্থিত মোগল নগর চৌদ্দগ্রাম টাওয়ারের সামনে একটি বাসায় অভিযুক্তরা আমার উপর অতর্কিত হামলা চালায় ও নগদ ২৭৫০ টাকা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তদন্ত মো. ফারুক মোল্লা বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে এ বিষয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামিরা পলাতক থাকায় তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।বাকী সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন